ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবি শিক্ষার্থীর ঝু ল ন্ত মরদেহ উদ্ধার

rising sylhet
rising sylhet
অক্টোবর ৫, ২০২৩ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরিফ মিয়া নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান।

আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।

জানা গেছে, আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থিত এল সেইফ নামক বাসায় থাকতেন। সেখানে ভোর ৪টার দিকে আত্মহত্যা করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি সাইফুল আলম রোকন জানিয়েছেন, মেসের সিলিং ফ্যান থেকে ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।