ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শুধু ঈদের সিনেমার জন্য কোটি টাকা চেয়েছেন শাকি

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

ads

শুধু ঈদের সিনেমার জন্য কোটি টাকা চেয়েছেন শাকিব ।

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’ গেল ঈদে ব্যাপক সাফল্য পেয়েছে। এরপরই গুঞ্জন ওঠে শাকিবের পারিশ্রমিক নিয়ে।

শোনা যায়, সিনেমাপ্রতি এখন ১ কোটি টাকা চাইছেন এই অভিনেতা।

পারিশ্রমিকের বিষয়ে অনন্য মামুন বললেন, শাকিব ভাই কোটি টাকা চেয়েছেন শুধু ঈদের সিনেমার জন্য। অন্য সিনেমার সম্মানী কিন্তু কোটি টাকার নয়। তার একটা গোছানো প্ল্যান আছে। ‘প্রিয়তমা’র মতো হিট সিনেমা উপহার দেওয়ার পরে উনি কিন্তু বলেননি বা আরও দশটা সিনেমার ঘোষণাও দেননি। সব সময় নিশ্চুপ। শুধু কাজ নিয়ে প্ল্যান করেন।

শাকিব যে পারিশ্রমিক বাড়িয়েছেন, বিষয়টি এবার নিশ্চিত করলেন নির্মাতা অনন্য মামুন। তবে তা বিশেষ একটি শর্ত সাপেক্ষে। শুধু ঈদের সিনেমাতেই ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব।

শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। এ কাজটিতে শাকিবের কাছ থেকে নানাভাবে সহযোগিতা পাচ্ছেন বলে জানান এই নির্মাতা। তার ভাষ্য, ‘দরদ’ নিয়ে আমাকে যে সহযোগিতা করছেন তা হয়তো-বা আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে।

‘দরদ’-এ শাকিব খানের নায়িকা থাকবেন বলিউড থেকে কেউ একজন। ইতোমধ্যেই বেশ কয়েকজনের নাম শোনা গেলেও কে থাকছেন শাকিবের বিপরীতে তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে এই সিনেমাটির প্রযোজনায় যুক্ত হয়েছে ভারতের এসকে মুভিজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।