ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারের উন্নয়ন প্রচারণায় দিরাইয়ে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- দিরাইয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. সামছুল হক চৌধুরীর উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিরাই ডাক বাংলো পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডস্থ বাগান বাড়িতে গিয়ে সমাবেশে মিলিত হয়। দিরাই ডাক বাংলো পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডস্থ বাগান বাড়িতে গিয়ে সমাবেশে মিলিত হয়।

আওয়ামী লীগ নেতা ময়না মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ড. সামছুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন জালালী পার্টির কেন্দ্রীয় মহাসচিব আনোয়ার চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাওলানা আব্দুল কাইয়ুম, প্রভাষক আনছার আহমদ। ছাত্রলীগ নেতা মকবুল হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ওবায়দুল মিয়া, সিলেট ল কলেজ ছাত্রলীগ নেতা মো. শহীদ তালুকদার প্রমুখ।

সমাবেশে সামছুল হক চৌধুরী বলেন, বাংলাদেশে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনেছেন স্বাধীনতা। আর তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশেকে দিয়েছেন উন্নয়ন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে একটি সুখি ও সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিতি লাভ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।