ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে কাভার্টভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

rising sylhet
rising sylhet
অক্টোবর ৬, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ads

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে কাভার্টভ্যানের ধাক্কায় আল আমিন (২১) নামের এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।

শুক্রবার ১১.৩০ মি: সাপাহার উপজেলার ধাতালপাড়া বরেন্দ্র এগ্রো পার্কের নিকট এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত যুবক উপজেলার রামাশ্রম (শিমুল ডাঙ্গা) গ্রামের আব্দুল মান্নানের ছেলে বলে স্থানীয় ভাবে জানা গেছে।
উল্লেখ্য যে , গত ৫ অক্টোবর বিকেলে আল আমিন উপজেলার উমইল গ্রামের আব্দুল মজিদ নামের এক ব্যক্তির নিকট থেকে নজিপুর যাওয়ার কথা বলে তার ভাড়ায় চালিত একটি পালর্সার মোটর সাইকেল ৫০০ টাকায় ভাড়া নিয়ে গন্তব্যে যায়।

পর দিন শুক্রবার সে নজিপুর থেকে সাপাহার ফিরে আসার পথে উক্ত স্থানে পৌছলে একটি বেপোরোয়া গতিতিতে আসা কাভার্ডভ্যান মোটর সাইকেল আরোহী আল আমিনকে সজোরে ধাক্কা দেয়। এসময় চলন্ত কাভার্ডভ্যানের চাকার নিচে তার মাথা পিষ্ট হয়ে থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সাথে সাথে ঘাতক কাভার্ডভ্যানটি সেখান থেকে দ্রুত সটকে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সাপাহার থানা পুলিশ ঘটনাস্খলে পৌছে নিহতের লাশটি উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে, পরে থানায় নিয়ে যান ও নিহতের পরিবারকে সংবাদ দেন বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান। রিপোর্ট লিখা পর্যন্ত এবিষয়ে থানায় কোন মামলা হয়নি বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।