ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে ভূয়া ডাক্তার পরিচয় দানকারী সাথী সেবা ক্লিনিকের মালিকের জরিমানা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ads

আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ সাপাহারে সাথী সেবা ক্লিনিকে জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, সাথী সেবা ক্লিনিকে ব্যবস্থাপত্রের উপরে ডা: মো: ইউনুস আলীর পরিচয় দেওয়া ব্যবস্থাপত্র এবং সেখানে ডা: আমিনুল ইসলামের সাক্ষর থাকলেও সেখানে সিল নেই এবং অপারেশন করার জন্য কোন সহকারী ডাক্তার নেই, আছে শুধু ২জন নার্স।

রোগীকে যে ডাক্তার অপারেশন করেছন ওটি খাতায় সে ডাক্তারের সাক্ষর নেই, অ্যানেসথেসিয়া ডাক্তারের স্বাক্ষর নেই, অপারেশন থিয়েটারে ৯টি লাইটের মধ্যে ৩টি নষ্ট, প্রয়োজনীয় কাগজপত্রে একই হাতের লিখা কিন্তু স্বাক্ষর আলাদা আলাদা ডাক্তারের, ক্লিনিকে সার্বক্ষনিক ডাক্তার ও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায়

সোমবার বিকেল ৫টায় সাপাহার পেট্রলপাম্প সংলগ্ন গোডাউনপাড়া মোড়ে সাথী সেবা ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ক্লিনিকের মালিক মো: ইউনুস আলীর ১লক্ষ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: আলমগীর কবির,থানার এস আই রবিউল ইসলাম সহ আরও অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।