ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহার সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি পালন

rising sylhet
rising sylhet
অক্টোবর ২, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

ads

আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “ক্যাডার বৈষম্য নিরসন চাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহার সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় সাপাহার সরকারি কলেজ প্রাঙ্গনে উক্ত কর্মবিরতি পালন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদন্নোতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাপাহার সরকারি কলেজ ইউনিট সর্বাত্মক কর্মবিরতি পালন করে।

এসময় সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুর রহমানসহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাপাহার সরকারি কলেজ ইউনিটের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।