
রাইজিংসিলেট- ডেঙ্গু প্ররোধে সিলেটজুড়ে জেলা প্রশাসনের উদ্যোগে চলছে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান। আজ রোববার (১ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
সিলেট মহানগরী, ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১০৫টি ইউনিয়নের ৯৪৫টি ওয়ার্ডে একযোগে সকল সরকারি দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিং মল ও বাসা-বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলে।
এর আগে গত ১৩ আগস্ট এমন কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সিলেটসহ সারাদেশে এবার ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতিপূর্বে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। এ অবস্থায় জেলা প্রশাসন পৌরসভা সিটি করপোরেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উপর জোর দেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।