ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পিকআপ থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃ ত্যু হয়েছে

rising sylhet
rising sylhet
অক্টোবর ২, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় পানবাহী পিকআপ থেকে ছিটকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটের সময় কাজীরবাজার সেতুর দক্ষিণ প্রান্তে এই দূর্ঘটনা ঘটে। নিহত মো. সবুজ মিয়া (৩৫) সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার জায়ফরপুর গ্রামের ওসমান মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) ও লাউয়াই পুলিশ বক্সের ইনচার্জ এসআই জামাল উদ্দিন।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমার কদমতলি থেকে পান বোঝাই করে একটি পিকআপ (সিলেট মেট্টো ন-১১-১৮৪৫) কাজিরবাজারে আসছিলো। পিকআপটি কাজীরবাজার সেতুর দক্ষিণ প্রান্তে আসামাত্র সড়কের উপর থাকা ক্রসিং বারে লেগে সবুজ পিকআপ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পিকআপের চালক ও পথচারীরা তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, সবুজ সেই পিকআপে পান ভর্তি ও নামিয়ে দেওয়ার চুক্তি করেছিলেন। তাই কদমতলি থেকে তিনি পিকআপের উপরে করে কাজিরবাজার আসছিলেন। পথিমধ্যে দূর্ঘটনাটি ঘটে।

লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)। তিনি জানান, এবিষয়ে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।