ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বৃষ্টিবন্যায় চরম জনদুর্ভোগ ডুবুডুবু অবস্থা 

rising sylhet
rising sylhet
অক্টোবর ৭, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বৃহস্পতিবার থেকে শুরু। তারপর প্রায় টানা বর্ষণ চলছেই। মাঝে মাঝে অল্প একটু বিশ্রাম, তারপর আবার শুরু। চলছেতো চলছেই। এমন বর্ষণে সিলেট মহানগরী প্রায় ডুবুডুবু। এমন দুর্ভোগে হা-পিত্যেশ করা ছাড়া আর কোনো উপায়ই নেই নগরবাসীর।

আজ (৭ই অক্টোবর) সিলেট মহানগরীর এলাকা হাউজিং এস্টেট, শিবগঞ্জ ও শাহজালাল উপশহর। এবারের বৃষ্টিতে শুক্রবার রাত থেকেই এ দুটি এলাকার রাস্তাঘাটতো বটে, অনেকের বাসাবাড়িতেও হাঁটু পানি। কেউকেউ খাটে বসে অপেক্ষায় পানি নেমে যাওয়ার। স্থানীয়দের জীবনের চাকা অনেকটাই থমকে গেছে।

সিলেট বিভাগের প্রায় এককোটি মানুষের চিকিৎসাক্ষেত্রে প্রধান ভরসার নাম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। গত কয়েকদিনের বৃষ্টিতে এই হাসপাতালের চত্ত্বরে হাঁটুর উপর জল। একই অবস্থা হাসপতাালের সামনের মেডিকেল রোড। রিকশা অটোরিকশা বলতে গেলে চলছেই না। রোগী ও তার স্বজনদের সেবার জন্য যাতায়াতে মারাত্মক সমস্যায় হাবুডুবু খেতে হচ্ছে। এমনকি হাসপাতালের জরুরী বিভাগের সামনের চত্ত্বরেও হাঁটুর উপর পানি ছিলো শনিবার সকাল ১১টার দিকে।

কেউকেউ আবার নিজেদের বিছানাপত্র এবং ঘরের অন্যান্য আসবাবপত্র রক্ষার উপায় খুঁজছেন। কিভাবে যে এ পরিস্থিতি মোকাবেলা করবেন, বুঝে উঠতে পারছেন না তারা।

মহিলা শিশু ও পরিবারের বয়স্ক সদস্যদের সুরক্ষায় বিশেষ নজরদারী জরুরী হলেও পরিস্থিতি এমন যে, তারও কোনো উপায় নেই।

এক কথায়, অসহায় অবস্থায় তারা কেবল পানি নেমে যাওয়ার অধির অপেক্ষায়।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার ( ৮ অক্টোবর) সকাল পর্যন্ত  বৃষ্টির এমন হানা চলতেই থাকবে। তবে আশার কথা, শনিবার দুপুর ১২টার দিকে বৃষ্টি কিছুটা থেমেছে। তবে এই বৃষ্টি-বিরতি কতক্ষণ- এনিয়েও শঙ্কিত ভুক্তভোগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।