ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সম্পত্তির জন্য নিজ পিতাকে খু নে র চেষ্টা চালিয়েছে পুত্র, ১ গ্রেপ্তার

rising sylhet
rising sylhet
অক্টোবর ৪, ২০২৩ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের বিয়ানীবাজারে পিতার সম্পত্তি আত্মসাতের লোভে এক পিতাকে হত্যার চেষ্টা চালিয়েছে  ছেলে ও তার সহযোগীরা। এ ঘটনায় পিতা নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনায় জড়িত এজাহারনামীয় একজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে।

জানা যায়, উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী জামিল আহমদ ও তার সহযোগীরা পিতা আজিজুল হকের জমিজমা আত্মসাতের লোভে গত ১৩ সেপ্টেম্বর দুপুরে হামলা চালায়। জামিল আগেই তার অংশের জমিজমা বিক্রি করে প্রবাসে পাড়ি জমায়। সেখানে যাওয়ার পর সে স্ত্রীকে নিয়ে পৃথক সংসার গড়ে। সম্প্রতি দেশে ফিরে সে আরও কিছু জমি বিক্রি করতে পিতা আজিজুল হককে চাপ প্রয়োগ করে। ঘটনার দিন ও সময়ে ছেলে জামিল তার সহযোগীদের নিয়ে এসে জমিজমা তার নামে লিখে দেয়ার জন্য জোরপূর্বক তৎপরতা চালায়। এতে পিতা আজিজুল সম্মত না হলে পিতাকে লোহার রড দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে ব্যাপক মারধর করে। এতে আজিজুল হক গুরুতর আহত হন।

আজিজুল হক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১ অক্টোবর মামলাটি রেকর্ড করে। সোমবার ঘটনায় জড়িত এজাহারনামীয় আসামি মিয়াজান আলীকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামি আজিজুল হকের ছেলে জামিল আহমদ, রকিব আলীর ছেলে নানু মিয়া, সিদ্দেক আলীর রকিব আলী ও আজির উদ্দিন, সফিক উদ্দিনের ছেলে জুবের আহমদ ও জাবের আহমদ পলাতক রয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর জানান, পিতার অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।