ঢাকাSunday , 4 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
October 4, 2026 7:40 pm
Link Copied!

ads

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর রবিবার বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে সভাটি পরিচিলিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য-সচিব রেজাউল করিম নাচন।

ads

সভার প্রারম্ভেই সভাপতি আবদুল্লাহ আল মামুন সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য-সচিবসহ উপস্থিত সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরবর্তীতে উপস্থিত সদস্যবৃন্দের পারস্পরিক পরিচয় পর্ব সম্পন্ন হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার ও এডহক কমিটির সদস্য ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এডহক কমিটির সদস্যের প্রতিনিধি, সিলেট জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক ও এডহক কমিটির সদস্য মোঃ আব্দুর রফিক, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও এডহক কমিটির সদস্য মোঃ নূর হোসেন এবং এডহক কমিটির সদস্য মকসুদ আহমদ।

সভায় সিলেটের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরায় গতিশীল ও মানসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত খেলাধুলা আয়োজন, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সিলেটের খেলোয়াড়দের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং ক্রীড়া অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কিত নানামুখী তাৎপর্যপূর্ণ কর্মপন্থা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।