ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের জামালগঞ্জে ভলগেট ডুবে নিখোঁজ- ১

rising sylhet
rising sylhet
অক্টোবর ২, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে পাথর বোঝাই ভলগেট ট্রলার নৌকা ডুবে একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়ার গেছে। নিখোঁজ ব্যক্তির নাম শওকত মিয়া (৪৫)। তিনি তাহেরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের  আনোয়ারপুর দক্ষিণকুল গ্রামের শামসুদ্দিনের ছেলে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালপুর গ্রামের পাশে সুরমা নদীতে। স্থানীয়রা জানান, মায়ের দোয়া” নামের একটি ভলগেট লালপুর বাজার সংলগ্ন পাথর ভাঙ্গানো একটি ক্রাসার মিল থেকে সিঙ্গেল পাথর বুঝাই করে অন্য জায়গায় নেওয়ার জন্য প্রস্তুত ছিল।

ঘটনার সময় ভোরে লালপুর থেকে ভলগেটটি নৌকাটি ছেড়ে যাবার উদ্দেশ্যে নদীর পাড় থেকে ভাসিয়ে ছিল। এ সময় ছুকানি (মাঝি) ভলগেট নৌকার উপরে উঠে ও ইঞ্জিন চালক নৌকার ভিতরে চলে যান। ইঞ্জিন চালাতে চালাতে হঠাৎ নৌকাটি ডুবে যায়।

এ সময় নৌকার উপরে থাকা ছুকানি মোকাররম (মাঝি) চিৎকার দিয়ে নদীতে লাফ দিয়ে পড়ে  সাঁতার কেটে তীরে উঠলেও নৌকার ভিতর থাকা ইঞ্জিন চালক  শওকত মিয়া (৪৫) ভোলগেটের সাথেই ডুবে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো তিনি নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয়রা।

এ ব্যাপারে জানতে চাইলে জামালগঞ্জ থানার  এসআই মাসুদ পারভেজ এক জন নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েছি আমাদের পুলিশ ফোর্স পাঠানো হচ্ছে। বিস্তারিত পরবর্তীতে জানতে পারবেন।
লালপুর নৌ পুলিশের ইনচার্জ কে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে (সকাল ১১টা) তিনি বলেন, আমি এ বিষয়ে কোন খবর পাইনি, আপনার কাছ থেকে আমি জেনেছি।এখনই খোঁজ নিচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।