ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃমিনাশক ট্যাবলেট খাবে প্রায় ৫০ হাজার শিশু

rising sylhet
rising sylhet
অক্টোবর ৮, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সারা দেশেরন্যায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ অক্টোবর) সকালে উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ডা: আফরিন,  সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী, মল্লিকা রানী দাস, সহকারী শিক্ষক কুমকুম পুরকায়স্থ, উম্মে কুলসুম, রিন্টু কুমার দাস, রাবেয়া আক্তার, পান্না রানী দাস, তানজিনা বেগম রোজী ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী বলেন, শান্তিগঞ্জ উপজেলায় ৫-১৬ বছরের প্রায় ৫০ হাজার শিশুকে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে৷ এই কৃমি সপ্তাহ চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। তিনি প্রত্যেক অভিভাবককে তার সন্তানদের যথাসময়ে কৃমির ট্যাবলেট খাওয়ার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।