ঢাকাশুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ থেকে ৯শ ছুইছুই বোতল মাদকসহ আটক ২

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সুনামগঞ্জ থেকে প্রায় হাজার বোতল মাদসহ দুই মাদক কারবারীকে খাঁচায় পুরেছে র‌্যাব। তারা হলেন দোয়ারাবাজার থাানার মৌলারপাড় এলাকার চাঁন মিয়ার ছেলে ফয়সাল (২২) ও গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার পাইকদিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে রবিউল আলম রণি (৩১)।

দোয়ারবাজার ও সুনামগঞ্জ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে  দোয়ারাবাজার থানার মৌলারপাড় এলাকা থেকে মাদক ব্যবসায়ী ফয়সালকে ৯৫ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করে সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানির একটি দল।

ওই দিন সকাল সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জ সদর থানার ধারারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রবিউল আলম রণিকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে মোট ৮৩১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত মদসহ ফয়সালকে দোয়ারাবাজার ও রণিকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।