ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিগামী বিমান থেকে ১৬ ভিক্ষুককে নামিয়ে দিলো পাকিস্তান

rising sylhet
rising sylhet
অক্টোবর ২, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ওমরাহ’র উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন ১৬ জন ভিক্ষুক। শেষ পর্যন্ত তাদের যাওয়া ঠেকিয়ে দেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) কর্মকর্তারা। দেশটির পাঞ্জাব প্রদেশের মুলতান বিমানবন্দর থেকে বিমানে করে সৌদি আরবে যাওয়ার সময় তাদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয়।

সৌদির উদ্দেশ্যে রওয়া হওয়া ওই ১৬ জনের মধ্যে ১১ জন নারী, চার জন পুরুষ ও একটি শিশু ছিল। মূলত ওমরা পালনের সুযোগে অতিরিক্ত আয়ের পথ হিসেবে ভিক্ষা করতে সৌদি আরব যাচ্ছিলেন তারা। এক বিবৃতিতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তাদের সবার পাসপোর্ট জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থার জন্য তাদের মানবপাচার ও চোরাচালান বিরোধী শাখায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচার আইন, ২০১৮-এর অধীনে মামলা হবে। জানা গেছে, জাভেদ নামের একটি এজেন্টকে এক লাখ ৮৫ হাজার পাকিস্তানি রুপি দিয়ে তারা ভিসার ব্যবস্থা করেন।

আর্থিক সমস্যায় জর্জরিত পাকিস্তান সরকারকে হজযাত্রী বাছাইয়ে পরামর্শ দিয়েছিল সৌদি সরকার। হজযাত্রায় কোটায় আবেদনকারীদের মনোনয়নের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হয় ওই বার্তায়। কোনোভাবেই যাতে ভিক্ষুক কিংবা পকেটমারের মতো অপরাধীরা হজের সুযোগ না পান, সে কথা স্পষ্ট জানিয়ে দেয় রিয়াদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।