ঢাকাSaturday , 28 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হিলি সীমান্তের শূণ্য রেখা পরিদর্শন করেন সেক্টর কমান্ডার

rising sylhet
rising sylhet
November 28, 2026 4:46 pm
Link Copied!

ads

হিলি সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সল হাসান খান।শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের শূণ্য রেখা (জিরো পয়েন্ট) পরিদর্শন করেন তিনি।

 

 

দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সল হাসান খান জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে সীমান্তে বিজিবি সর্বদায় সতর্কাবস্থায় থাকে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতৃবৃন্দের বেনাপোল সীমান্ত পরিদর্শনের পর সীমান্তে আরো বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ads

 

 

 

 

 

এছাড়া ডিসেম্বর মাসকে ঘিরে দেশে নাশকতা সৃষ্টির একটা গুজব রটানো হয়েছে। সেই সাথে সাম্প্রতিক বিষয় নিয়ে যেকোন ধরনের অবৈধ অনুপ্রবেশ ও রাষ্ট্রবিরোধী নাশকতামুলক কর্মকান্ড প্রতিরোধে বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছে বিজিবি।তিনি আরও জানান, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ হিলি সীমান্তে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহল দেওয়া হচ্ছে। সেই সাথে সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ার এর মধ্য দিয়ে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তে নজরদারি করা হচ্ছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।