ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছে বাইডেনের কুকুরকে

rising sylhet
rising sylhet
অক্টোবর ৫, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বেশ কয়েকজন কর্মীকে কামড়ানোর পর হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর কমান্ডারকে বের করে দেওয়া হয়েছে। বুধবার (৪ অক্টোবর) মার্কিন সরকারের এক মুখপাত্র এ তথ্য জানান। হোয়াইট হাউসে থাকাকালে বেশ কয়েকজনকে কামড় দিয়েছিল বাইডেনের দুই বছর বয়সী জার্মান শেফার্ড কুকুরটি। মূলত এই কারণেই হোয়াইট হাউস থেকে সরিয়ে দেওয়া হয় কমান্ডারকে। বাইডেনের এই কুকুরের ব্যাপারে পরবর্তী কী পদক্ষেপ নেয়া হবে তা খতিয়ে দেখা হচ্ছে।

২০২১ সালে কমান্ডারকে হোয়াইট হাউসে আনা হয়েছিল। হোয়াইট হাউসে আসার পর একাধিক ব্যক্তিকে কামড় দেয় কুকুরটি। কামড় দেয়ার প্রবণতা প্রতিনিয়তই বাড়তে থাকে বাইডেনের কুকুরের। এ কারণে বেশ কয়েকবার গণমাধ্যমের শিরোনামও হয় কমান্ডার। এরপরই কুকুরটিকে হোয়াইট হাউস থেকে সরিয়ে দেওয়া ঘোষণা এল।

বাইডেনের স্ত্রী জিলের যোগাযোগ বিভাগের পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার জানান, কমান্ডার এখন আর হোয়াইট হাউসে নেই। হোয়াইট হাউসে যারা কাজ করেন তাদের নিরাপত্তার বিষয়ে বেশ সচেতন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি। তবে কমান্ডারকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ২০২১ সালে বাইডেন তার ভাই জেমসের কাছ থেকে উপহার হিসেবে কমান্ডারকে পেয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।