১০ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি জুলহাস ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুলহাস ইসলাম পৌর শহরের পুকুরপাড় গ্রামের বাসিন্দা।মামলার বিবরণ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আসামি জুলহাস ভয় দেখিয়ে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণ করে। পরদিন শিশুটির রক্তক্ষরণ হলে পরিবারের কাছে ধর্ষণের কথা স্বীকার করে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকেল ৫টায় পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।