ঢাকাThursday , 29 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

rising sylhet
rising sylhet
October 29, 2026 4:54 pm
Link Copied!

ads

 পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ সুরমার শ্রীমঙ্গলপুর থেকে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, বিসিক, কদমতলী বাসস্ট্যান্ড, কালাপাড়া, বাবনা পয়েন্ট ও ভার্থখোলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ads

এ ছাড়া কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রগতি সিএনজি পাম্প, শিববাড়ি, মোমিনখোলা এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট এলাকাগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।নির্ধারিত সময়ে এসব এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধা হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।