ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৯৯ বস্তা চিনি ও ২ টি পিকআপ সহ ২ জনকে আটক

rising sylhet
rising sylhet
অক্টোবর ৪, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ads

বুধবার (৪ অক্টোবর) সকালে ৯৯ বস্তা চিনি ও ২ টি পিকআপ সহ ২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ছয়টায় গোয়াইনঘাট থানাধীন ০৪ নং লেংগুরা ইউনিয়নে দুটি পিকআপ তল্লাশি করলে ৫০ কেজি ওজনের ৯৯ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করা হয়। এ সময় আরো ৪ জন সহযোগী পালিয়ে যায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, চেকপোষ্টে তল্লাশি করায় সময় ৯৯ বস্তা ভারতীয় চিনি ও ২ টি পিকআপ সহ ২ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মো. দারা মিয়া (২৬) এবং জৈন্তাপুর উপজেলার নুরুল আবেদীনের ছেলে মো. সাহেল আহম্মদ (২০)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো চারজন পালিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।