ঢাকাSunday , 20 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ডকুমেন্ট জালিয়াতির অভিযোগে ‘স্টেপ’ জুতার দোকানকে সিলগালা

rising sylhet
rising sylhet
September 20, 2026 4:36 pm
Link Copied!

ads

লাইসেন্স, সাইনবোর্ড, ম্যামোসহ অন্যান্য ডকুমেন্ট জালিয়াতির অভিযোগে ‘স্টেপ’ নামের একটি জুতার দোকানকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে অভিাযান চালিয়ে দোকানটিকে সিলগালা করা হয়।

 

 

 

জানা গেছে, জিন্দাবাজারের মিতালি ম্যানশনের স্টেপ নামের জুতার দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এ সময় তাদের লাইসেন্স লগো ক্যাশম্যামোসহ অন্যান্য কাগজপত্র পাওয়া যায় ‘পায়ে পায়ে’ নামক জুতার দোকানের। এ ব্যাপরে জিজ্ঞাসাবাদে ‘স্টেপ’ কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাৎক্ষনিকভাবে দোকানটি সিলগালা করা হয়।

ads

 

 

 

পাশাপাশি ৩ দিনের মধ্যে যথাযতভাবে কাগজপত্র বা অন্যান্য ডকুমেন্ট জমা দেওয়া হলে অবশ্যই দোকানটি খোলে দেওয়া হবে।

 

 

 

অভিযানের নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তাকে সহযোগীতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল। সিলগালার বিষয়টি নিশ্চিত করেছেন দেবানন্দ সিনহা।মানচিত্র ডাউনলোড করুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।