ঢাকাThursday , 8 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনগর এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
October 8, 2026 6:12 pm
Link Copied!

ads

এসআরবি -৯ হবিগঞ্জ সদর থানাধীন রাজনগর এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দুরী গ্রামের মৃত সিদ্দিক উল্লাহর দুই ছেলে বদির মিয়া (৪৪) ও শামীম মিয়া (৪০), সিরাজুল ইসলামের ছেলে রাহীন মিয়া (৩০), তাইদুল মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৫) এবং বছির উদ্দিনের ছেলে নূর আলম (৩৫)।

ads

 

 

 

এসআরবি-৯ জানায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে গত ১৮ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ে জাইদুল মিয়া নামের এক ব্যক্তি খুন হন। ঘটনার দিন স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

 

 

এ ঘটনায় নিহতের মা বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করলে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে। এ ঘটনায় পূর্বেই একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ৫ জনকে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।