ঢাকাMonday , 19 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে বাণিজ্য মেলা ৫ জনকে ৭ দিন করে বিনাশ্রম কা রা দ ণ্ড

rising sylhet
rising sylhet
October 19, 2026 8:54 pm
Link Copied!

ads

চুনারুঘাটে সরকারি কলেজের সামনে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে বাণিজ্য মেলা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

 

 

 

 

অভিযানকালে মেলা পরিচালনার সঙ্গে যুক্ত ৫ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।দন্ডপ্রাপ্তরা হল- হৃদয় মিয়া (১৯), মাহবুবুর রহমান (৩৪), সাজু মিয়া (২১), শরিফ আহমেদ (২২) ও এবাদুর রহমান (২৬)। সোমবার দুপুর ১টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) তৌফিক আনোয়ার।তিনি জানান- ইতোপূর্বে মেলা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে সরকারি আদেশ অমান্য করে বাণিজ্য মেলা পরিচালনা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছিল।

 

 

 

 

এমনকি নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়। তা সত্তে¡ও নির্দেশ অমান্য করে মেলা চালানের চেষ্টা করা হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।অভিযানকালে দন্ড প্রদানের পাশাপাশি মেলা প্রাঙ্গণে আয়োজকদের তৈরি করা বিভিন্ন প্রবেশদ্বার (গেট) এবং বিভিন্ন স্টল ও দোকানের অবকাঠামো অপসারণ করে গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন চুনারুঘাট থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল।

ads

 

 

 

তিনি বলেন, এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ও সরকারি নিয়ম রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে চুনারুঘাট উপজেলার সর্বসাধারণ ও আয়োজকদের কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত কোনো প্রকার মেলা বা বাণিজ্য মেলা পরিচালনা না করার জন্য কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।