ঢাকাSunday , 25 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে নিষিদ্ধ ছাত্রলী`গের দুই সদস্য গ্রে প্তা র, মশাল জ্বা লি য়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ

rising sylhet
rising sylhet
October 25, 2026 6:23 pm
Link Copied!

ads

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ভূঁইগাঁও গ্রামের বুকারভাঙ্গা নামক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুমেল আহমেদ রুবেল (২৪) ও সুমন আহমদ (২৮)। রুমেল আহমেদ রুবেলের বাড়ি সুনামগঞ্জের বিয়ানীবাজার থানাধীন সাইদনাপুর গ্রামে। বর্তমানে তিনি সিলেট নগরের জিন্দাবাজার এলাকার জল্লারপারে বসবাস করেন। অপরদিকে সুমন আহমদের বাড়ি সুনামগঞ্জের দিরাই থানাধীন সরমঙ্গল গ্রামে। তিনি বর্তমানে সিলেট নগরের শেখঘাট এলাকায় বসবাস করেন।

সিলেটে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণের অ ভি যো গে যুবক গ্রে প্তা র

পুলিশ সূত্রে জানা গেছে, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন পিপিএমের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিরুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁরা মশাল জ্বালিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ads

শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনকে ছাতক থানার এফআইআর নং-১৬, তারিখ ৯ আগস্ট ২০২৬, জিআর নং-২৩৫-এর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারায় মামলাটি করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।