ঢাকাThursday , 29 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন

rising sylhet
rising sylhet
October 29, 2026 4:31 pm
Link Copied!

ads

পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন।বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এবার প্রেমের সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুলেছেন অভিনেত্রী। একই সঙ্গে জানিয়েছেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ের কোনো পরিকল্পনা নেই তার।করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন জাহ্নবী।

 

 

 

এ সময় শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে কি না, জানতে চান করণ। জবাবে কোনো রাখঢাক না করেই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, করছি।তবে ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আলোচনা করতে চান না জাহ্নবী। তার মতে, ব্যক্তিগত বিষয় নিয়ে সব সময় লুকোচুরি করারও কোনো অর্থ নেই। সম্পর্কের বিষয়টি নিয়ে অহেতুক গোপনীয়তা বজায় রাখাকে বিরক্তিকর বলেও মনে করেন তিনি।শিখরের প্রতি নিজের ভালোবাসা ও আস্থার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী।

 

 

 

 

জাহ্নবী জানান, তার মা ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর খবর শুনে শিখর লন্ডন থেকে মুম্বাইয়ে ছুটে এসেছিলেন। সে সময় একটি সেমিস্টারের পরীক্ষাও দিতে পারেননি তিনি। জাহ্নবীর পাশে থাকার জন্য এক বন্ধুর বাড়িতে ওঠেন শিখর, যাতে যেকোনো প্রয়োজনে তার পাশে থাকতে পারেন।শিখরের এই সহযোগিতা ও পাশে থাকার বিষয়টি যে জাহ্নবীর কাছে বিশেষ গুরুত্ব বহন করে, তা তার বক্তব্যেই স্পষ্ট। প্রেমের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেও বিয়ের বিষয়ে আপাতত তাড়াহুড়ো করতে চান না অভিনেত্রী।বিয়ের পরিকল্পনা সম্পর্কে জাহ্নবী জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো ইচ্ছা নেই তাদের। আপাতত নিজেদের সম্পর্ক নিয়ে ভালো আছেন দুজন।এদিকে, অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী কাপুর।

ads

 

 

 

 

সর্বশেষ তাকে তেলুগু সিনেমা ‘পেড্ডি’তে দেখা গেছে, যেখানে তার সহশিল্পী ছিলেন রাম চরণ। তবে সিনেমাটি প্রত্যাশিত সাড়া পায়নি। পাশাপাশি সিনেমায় জাহ্নবীর উপস্থিতি ও তাকে ‘সেক্স সিম্বল’ হিসেবে উপস্থাপনের বিষয়টি নিয়েও সমালোচনা হয়েছে।বর্তমানে জাহ্নবীর হাতে রয়েছে ‘লাগ যা গলে’, ‘রাকা’সহ আরও একটি নাম চূড়ান্ত না হওয়া সিনেমা। সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও ব্যস্ত সময় কাটছে এই বলিউড অভিনেত্রীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।