ঢাকাThursday , 29 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সিটি প্রেসক্লাব

rising sylhet
rising sylhet
October 29, 2026 4:45 pm
Link Copied!

ads

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত হন দুই সাংবাদিক।

 

 

পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করতে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট সিটি প্রেসক্লাব’র সভাপতি বাবর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরসহ ক্লাবের নেতৃবৃন্দ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান তাঁরা।

 

 

আহতরা হলেন দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ফটো সাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। তারা উভয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। আঘাতের স্থানে একাধিক সেলাই লেগেছে। বুধবার (২৮ অক্টোবর) দিনগত রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে ৫ তলায় ওপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে।

 

 

সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি বাবর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগর এক যৌথ বিবৃতিতে অসন্তোষ প্রকাশ করে বলেন, “একজন পেশাদার সাংবাদিকের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলা মূলত স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্তচিন্তা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি নগ্ন আঘাত। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড স্বাধীন গণমাধ্যম এবং গণতান্ত্রিক পরিবেশ মারাত্মক হুমকিস্বরূপ।

ads

 

 

সাংবাদিকদের রক্তচক্ষু দেখিয়ে হামলার মাধ্যমে সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। সকল অপশক্তির বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা বরাবরই সোচ্চার আছেন, সোচ্চার থাকবেন।

 

 

এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়ে তারা বলেন, অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে কঠোর আইনি শাস্তির আওতায় আনতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।