ঢাকাThursday , 29 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সন্তুষ্টি প্রকাশ করেছেন রায়হান আহমদের মা

rising sylhet
rising sylhet
October 29, 2026 4:56 pm
Link Copied!

ads

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া রায়হান আহমদ হত্যা মামলার রায় দিয়েছেন আদালত।রায় শুনে নিহত রায়হান আহমদের মা সালমা বেগম সন্তুষ্টি প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আব্দুল মজিদ মুন্সী রায়টি ঘোষণা করেন।

রায়ে বরখাস্তকৃত এস.আই আকবর হোসেন ভূঁইয়ার মৃত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যকে যাবজ্জীবন ও বাকি আসামিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।একই মামলায় অন্য পাঁচ আসামির মধ্যে দুজনকে যাবজ্জীবন এবং তিনজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। যদিও এই মামলার প্রধান আসামি বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূঞাসহ বাকী ৫ আসামিই পলাতক রয়েছেন।রায়ের পর নিহত রায়হানের মা বলেন, আলহামদুলিল্লাহ, রায়ে সন্তুষ্ট আমি।

আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর চাই। আসামিরা শাস্তি পেলে আমার ৬ বছরের অপেক্ষার অবসান হবে।উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে (৩৪) বর্বর নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

ads

এ ঘটনার পর রায়হানের স্ত্রী বাদী হয়ে পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন, যা সারা দেশে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ঘটনার পর আকবর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কানাইঘাটের দনা সীমান্তে ধরা পড়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।