রাইজিংসিলেট- সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ টাকার বেশি।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ১৯ বিজিবির সদস্যরা পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন।
৭৭ জেলা এবং মহানগর শাখার আমিরের নাম ঘোষণা সিলেট হাবীবুর ও ফখরুল
৪৮ বিজিবির আওতাধীন বাংলাবাজার, বিছানাকান্দি, প্রতাপপুর ও উৎমা বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ, বিয়ার, ফেন্সিডিল, গরু, রসুন, কম্বল, ফলমূল, টমেটো, আলু, প্রসাধনসামগ্রী, চিপস ও গাড়ির টায়ারসহ বিভিন্ন পণ্য আটক করেন। এসব পণ্যের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ লাখ ৭০ হাজার ৪১০ টাকা। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।
অন্যদিকে, ১৯ বিজিবির অধীন কানাইঘাটের সুরইঘাট বিওপির সদস্যরা শুক্রবার রাতে বাদশাবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মদের সিজার মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।
সিলেটে চার দিন গ্যাসের চাপ কম থাকবে
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দ করা পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।