ঢাকাThursday , 19 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিটি প্রশাসক বরাবরে সদর দক্ষিণ নাগরিক কমিটি’র স্মারকলিপি পেশ

rising sylhet
rising sylhet
November 19, 2026 2:36 pm
Link Copied!

ads

সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ গোটা দক্ষিণ সুরমা উপজেলা নিয়ে আলাদা সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন গঠনের দাবি জানিয়েছে।

গত ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বন্দরবাজারস্থ নগরভবনে সিটি প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বরাবরে সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমা এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র পক্ষ থেকে দেয়া স্মারকলিপিতে এই দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি গ্রহণ করে সিটি প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দক্ষিণ সুরমার উন্নয়ন-অগ্রগতিতে আমার প্রচেষ্টা সকল সময়েই ইতিবাচক। বিগত সময়েও আমি দক্ষিণ সুরমা উপজেলার সামগ্রিক কল্যাণে চেষ্টা করেছি।
তিনি বলেন, ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ প্রণীত ২১ দফা সুপারিশনামা দেখে আমার সাধ্যের মধ্যে থাকা বিষয়গুলোর সমাধানে আমি চেষ্টা করবো। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন।

জনগণের কল্যাণে পেশকৃত সকল ন্যায়সংগত সুপারিশ বা দাবি পূরণে বর্তমান সরকার ইতিবাচক ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, ইনশাল্লাহ সরকার কোনভাবেই আপনাদের হতাশ করবে না।

ads

এ সময় তিনি ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

সংগঠনের আহবায়ক বিশিষ্ট শিল্পপতি হাজী আব্দুল আহাদ ও সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলর’র নেতৃত্বে সিটি প্রশাসকের সাথে সাক্ষাৎকারী প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল মালেক তালুকদার, জাহাঙ্গীর খান, শেখ মোঃ লায়েক মিয়া, দেলোয়ার হোসেন রানা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।