ঢাকাশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তারেকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট নগরীর শিবগঞ্জ পুষ্পায়ন ২৭নং এর বাসিন্দা ফ্রিল্যান্সার তারেক আহমদের উপর সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর বালুচর পয়েন্টে পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তারেক আহমদ একজন সফল ফ্রিল্যান্সার। এলাকার মানুষ তাকে ভালো ছেলে হিসেবে জানেন। কিন্তু একদল সন্ত্রাসী কোন কারণ ছাড়াই তার উপর অতর্কিত হামলা চালিয়েছে। আমরা এর বিচার চাই। কিন্তু দুঃখের বিষয় গত ১২ সেপ্টেম্বর ঘটনাটি ঘটলেও আসামীদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রভাশালী হওয়ায় এখনও তারা ধরাছুয়ার বাহিরে রয়ে গেছে। আসামীরা গ্রেফতার না হওয়ায় মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছে। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে প্রশাসনের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
মাববন্ধনে উপস্থিত ছিলেন, ফ্রিল্যান্সার তারেক আহমদের মা পারভীন বেগম, শাহানারা আক্তার, আফসানা মিমি, জাবেদ আহমেদ, সাহেদ আহমেদ, আরিফ আহমেদ, ইমন আহমেদ, অনিক আহমেদ, মিজান আহমেদ, রাকেশ ভৌমিক, তারেক আহমদ, জাবের হক, লিমন আহমদ, সুমন আহমদ, আলি আহমেদ, জুবায়ের আহমদ, তানভির আহমদ, তাওহিন খান, সুমন খান, জিল্লুর রহমান, সায়েম আহমদ, জাকির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।