ঢাকাSaturday , 3 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় নতুন বিধিনিষেধ, কোর্স বদলে থাকা কঠিন

rising sylhet
rising sylhet
October 3, 2026 3:15 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার নিয়মে নতুন কড়াকড়ি শুরু হয়েছে। দেশটিতে পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন অবস্থান করার উদ্দেশ্যে বারবার কোর্স বা ভিসা পরিবর্তনের সুযোগ সীমিত করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে এবং সেখানে যাওয়ার পর কোর্স নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। বিশেষ করে একটি উচ্চতর ডিগ্রি শেষ করে শুধু ভিসার মেয়াদ ধরে রাখার উদ্দেশ্যে তুলনামূলক নিম্নস্তরের কোর্সে ভর্তি হওয়ার বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করতে পারে।

এর ফলে ‘ভিসা হপিং’ নামে পরিচিত এক ভিসা থেকে আরেক ভিসায় যাওয়ার মাধ্যমে অস্ট্রেলিয়ায় অবস্থান দীর্ঘ করার প্রবণতা নিয়ন্ত্রণে আসবে। রোড টু জার্মানি’ শীর্ষক উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কর্তৃপক্ষের লক্ষ্য হলো, যারা প্রকৃতপক্ষে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় যাচ্ছেন এবং নিয়মিত শিক্ষা কার্যক্রমে যুক্ত আছেন, তাদের সঙ্গে শুধুমাত্র দেশটিতে থাকার উদ্দেশ্যে কোর্স পরিবর্তনকারীদের আলাদা করা।

ads

এ ছাড়া আগামী ১ জুলাই থেকে নিয়ম আরও পরিবর্তিত হওয়ার কথা রয়েছে। তখন কোনো শিক্ষার্থী নতুন কোর্সে ভর্তি হলেও শুধুমাত্র কোর্স পরিবর্তনের কারণে তার বর্তমান স্টুডেন্ট ভিসার মেয়াদ বাড়বে না।

বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য যান। নতুন নিয়মের কারণে তাদের জন্য শুরু থেকেই সঠিক কোর্স নির্বাচন এবং ভিসার শর্ত মেনে চলা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আ ন্দোলন, ২৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ-শিক্ষক

শিক্ষার্থীদের তাই কোনো এজেন্টের কথায় সিদ্ধান্ত না নিয়ে অস্ট্রেলিয়ার সরকারি ভিসা নির্দেশনা যাচাই করে শিক্ষা ও ভিসা পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।