ঢাকাThursday , 17 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আল-মদীনা ফার্মেসির ফ্রিজে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ

rising sylhet
rising sylhet
September 17, 2026 4:10 pm
Link Copied!

ads

আল-মদীনা ফার্মেসির ফ্রিজে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ ।সিলেটবাসীকে বিষ খাওয়াচ্ছে নগরীর মিরবক্সটুলা এলাকার আল-মদীনা ফার্মেসি। তবে শেষ রক্ষা হয়নি। মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে তাদের।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে অভিযান চালিয়ে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গেইটের বিপরীতে অবস্থিত এই ফার্মেসিটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

 

 

জানা গেছে, অভিযানকালে আল-মদীনা ফার্মেসির ফ্রিজে প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে।এসময় ভোক্তা কর্মকর্তার কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেন নি সংশ্লিষ্টরা।

ads

 

 

 

 

পরে সবগুলো মেয়াদোত্তীর্ণ ওষুধ ওই ফার্মেসির সামনেই পুড়িয়ে ফেলা হয়।অভিযানের নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা।এসময় সিলেট মহানগর পুলিশের একটি দল তাদের সার্বিক সহযোগীতা করে।সংশ্লিষ্টরা জানান, ওষুধের মেয়াদ পেরিয়ে গেলে সেটি বিষে রূপান্তরিত হয়।

 

 

 

আর কিছু কিছু অসাধু ওষুধ ব্যবসায়ী জনগনকে অবলীলায় সেই বিষ খাইয়ে দিচ্ছে।জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মো. আরিফ মিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।