ঢাকাThursday , 19 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান এবং উত্তোলনে আমন্ত্রণ জানিয়েছেন স্পিকার

rising sylhet
rising sylhet
November 19, 2026 5:02 pm
Link Copied!

ads

উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান এবং উত্তোলনে আমন্ত্রণ জানিয়েছেন স্পিকার ।বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান এবং উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগ ও কাজ করতে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

 

 

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানান তিনি। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, মুক্ত বাণিজ্য চুক্তি, রোহিঙ্গা সংকট সমাধান এবং সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দীর্ঘ সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। স্বাধীনতা অর্জনের পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যুগোস্লাভিয়া সফর করেছিলেন এবং যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো ছিলেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব।দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ছিল অনেক অপেক্ষার।

 

 

 

 

১৯৪৭ সালে দেশভাগের পরও আমাদের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও পরবর্তী সময়ে বিভিন্ন সময়ের সামরিক ও স্বৈরাচারী শাসন এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রতিহত করে।বিগত ১৬ বছরের প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের সাংবিধানিক অধিকার নস্যাৎ করা হয়েছিল উল্লেখ করে স্পিকার আরও বলেন, গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতাকে স্থায়ীভাবে কুক্ষিগত করে রেখেছিল বিগত আওয়ামী লীগ সরকার। পরবর্তী সময়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে এ দেশের আপামর ছাত্র-জনতা রাজপথে নেমে সেই স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়।সর্বশেষ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ দেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলে উল্লেখ করেন তিনি।

ads

 

 

 

 

 

এ সময় স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিনও বলেন, বাংলাদেশে সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এই নির্বাচন পর্যবেক্ষণ করেছে।রাষ্ট্রদূত আরও বলেন, স্লোভেনিয়া সরকার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে অত্যন্ত আগ্রহী।বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা, সংসদীয় প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও এর সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সংস্কৃতির বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 

 

 

 

এ সময় স্পিকার বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগ ও কাজের আমন্ত্রণ জানান।সাক্ষাৎকালে স্লোভেনিয়া দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।