ঢাকাThursday , 24 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্টিত

rising sylhet
rising sylhet
September 24, 2026 7:13 pm
Link Copied!

ads

একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্টিত।ফেঞ্চুগঞ্জ উপজেলার নারী শিক্ষার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস হাই স্কুল এন্ড কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে ওরিয়েন্টেশনে ছাত্রীদের স্বতস্ফুর্ত উপস্থিতি ছিল।

 

 

 

 

 

অধ্যক্ষ মো আব্দুল জলিলের সভাপতিত্বে ও প্রভাষক হুমায়ূন কবীরের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য যুক্তরাজ্য প্রবাসী ফিরোজা চৌধুরী জেসি।

ads

 

 

 

 

বক্তব্য রাখেন ভর্তি কমিটির আহ্বায়ক প্রভাষক মঞ্জুশ্রী গোস্বামী, প্রভাষক ফাহিমা বেগম, প্রভাষক মোহাম্মদ মাসুক মিয়া, প্রভাষক জাহেদ হাসান, প্রভাষক জুনায়েদ আল নাহিয়ান, প্রভাষক –সহকারী প্রধান শিক্ষক খায়রুল হাসান, সহকারী শিক্ষক অজন্তা রায়, সহকারী শিক্ষক নিউটন রায়,দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার ঈশা, একাদশ শ্রেণির শিক্ষার্থী তাওহিদা আক্তার সাহানা।

 

 

 

 

 

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে পাঠ করে নবম শ্রেণির ছাত্রী মাহমুদা তাবাসসুম আরিফা এবং গীতা পাঠ করে দশম শ্রেণির ছাত্রী পূর্ণিমা রানী বিশ্বাস।অনুষ্ঠানে অধ্যক্ষ শিক্ষক ও শিক্ষার্থীদের পৃথক শপথ বাক্য পাঠ করান।সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুল জলিল বলেন, উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিভাবকদের সান্নিধ্যে থেকে এপর্বের শিক্ষা সমাপ্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য প্রতিষ্ঠানের ভালো পরিবেশ এবং গুণগত মানসম্পন্ন শিক্ষকের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।