ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতক উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো ‘মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’ আয়োজনের উদ্যোগ নিয়েছে আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন।
আগামী ৭ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১ অক্টোবর থেকে আবেদন ফরম বিতরণ শুরু হবে। আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম সংগ্রহ করে নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, কোমলমতি শিশুদের মেধার বিকাশ ও গঠনমূলক শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাতক উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি কামনা করা হয়েছে।