ঢাকাMonday , 5 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

rising sylhet
rising sylhet
October 5, 2026 5:01 pm
Link Copied!

ads

সিলেটের আঞ্চলিক ও সামাজিক বিষয় নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে শাবিপ্রবির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

 

 

রবিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

 

 

অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র মো. ইউসুফ ওমর সালেকিন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্সেস স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে সভাপতি এবং মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. ইউনুস আলীকে সদস্য-সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।

ads

 

 

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ফিজিক্যাল সায়েন্সেস স্কুলের ডিন প্রফেসর মো. আহমদ কবির চৌধুরী, লাইফ সায়েন্সেস স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ফারুক মিয়া, এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মন্তাবুর রহমান, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস স্কুলের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান এবং ব্যবসায়ী প্রশাসন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল হামিদ।

 

 

অফিস আদেশে উক্ত তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত সম্পন্ন করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।