ঢাকাFriday , 30 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গাবালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে মা-মেয়েকে মারধরের অ ভি যো গ

rising sylhet
rising sylhet
October 30, 2026 7:07 pm
Link Copied!

ads

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর বিষ্টিন গ্রামের ২ নম্বর ওয়াডের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে লোহার শাবল দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

 

 

 

 

সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত দুজনকে গলাচিপা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন তুহিন সরদারের স্ত্রী সাথী বেগম (৩০) ও তাঁর মেয়ে তাকিয়া (১০ মাস)।হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার মুরাদ দালাল ( তাঁর বাবা আব্দুল রব দালাল, (তার মা নুর চেহারা বেগম), (তার বোন মু্ক্তা বেগম) এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ থেকে জনের বিরুদ্ধে মা-মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে।

 

 

 

 

অভিযোগ অনুযায়ী, সোমবার বিকেলে বাড়িতে অবস্থানকালে তাঁদের ওপর লোহার শাবল দিয়ে হামলা চালানো হয়। এতে সাথী বেগমের শরীরের বিভিন্ন অংশে ফুলা বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে। এতে সাথী বেগম ও তার মেয়ে তাকিয়া গুরুতর আহত হন।

 

 

 

পরে পরিবারের সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুজনের অবস্থাই আশঙ্কা জনক।

ads

 

 

 

 

এ বিষয়ে ফজলু সিকদারের স্ত্রী নুর চেহারা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাথী বেগমকে বেদম মারধর করে তাদের মারধরে কোলেথাকা শিশু বাচ্চাটি মাটিতে পড়ে যায়।পরে বাচ্চাটির কান্নাকাটিতে এলাকার মানুষ এসে পড়লে মারধোর করিয়া পালিয়ে যায়। পরে এলাকাবাসীর তাদেরকে উদ্ধার করে ইউনিয়নে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা হাসপাতালে নিয়ে আসে।

 

 

 

 

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কতব্রতর চিকিৎসক ডাক্তার ইমরান বলেন, সাথী বেগম ও তার দশ মাসের কন্যা সন্তান আমার চিকিৎসা ধীনে দ্বিতীয় তলায় ভর্তি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কা জনক দেখে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। এ বিষয়ে আহত সাথী বেগমের স্বামী মুরাদ দালাল বলেন, আমার বড় মেয়ে তানিশা চর বিষ্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির ছাত্রী। স্কুলে খেলা ধুলাককে কেন্দ্র করে মুরাদ দালালের ভাগ্নি সোহাগী নামের ১৪ বছরের এক মেয়ে মারধর করে। আমার স্ত্রী সাথী বেগম জিজ্ঞাসা করলে আমার স্ত্রী সাথী বেগমকে বাড়িতে ঢুকে মুরাদ দালাল, তার বাবা আব্দুল রব দালাল, তার মা নুর চেহারা বেগম, তার বোন মুক্ত বেগম সহ আরো নাম না জানা পাঁচ ছয় জন লোক একত্রিত হয়ে আমার স্ত্রীকে মারধর করে।

 

 

 

 

আমার স্ত্রীর কোলে থাকা দশ মাসের একটি বাচ্চা কোল থেকে মাটিতে পড়ে যাওয়ায় তার মাথায় আঘাত লাগে এবং বুকে প্রচণ্ড ব্যথা পায় বলে ডাক্তার জানায়। তিনি আরো জানান, ওদের ভয়ে আমি বাড়িতে যেতে পারি না। ওরা আমাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে। আইন-কানুন কিছুই মানে না। এদের সঠিক বিচার চাই। এ বিষয়ে মুরাদ দালাল এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ইউপি সদস্য মিজুমিয়ার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসীমউদ্দীন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।