ঢাকাThursday , 8 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নেওয়াজকে কু পি য়ে হ ত্যা চেষ্টার অ ভি যো গ

rising sylhet
rising sylhet
October 8, 2026 8:33 pm
Link Copied!

ads

পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবাদিক মো. নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে পাবনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা জজ কোর্টে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে লষ্করপুর টার্মিনাল সংলগ্ন একটি গেটের পাশে রিপনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

 

 

 

 

অভিযোগে সাংবাদিক নবী নেওয়াজ উল্লেখ করেন, পূর্বশত্রুতার জের ধরে মো. ইবাদ শেখ ওরফে ড্রাইভার ইবাদ, মো. আমিন উদ্দিন ও শ্রী মিলন গোবিন্দ চৌধুরীসহ অজ্ঞাতনামা কয়েকজন তাকে ঘিরে গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ করলে ইবাদ শেখ তাকে হত্যার হুমকি দিয়ে হাতে থাকা হাসুয়া দিয়ে মাথায় কোপ দেন।

ads

 

 

 

 

এ সময় তিনি দুই হাত দিয়ে কোপটি ঠেকানোর চেষ্টা করলে হাতে আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। এতে মাথার পেছনে, হাত, পিঠ, বুক, মুখ, গলা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে অভিযোগ করেন তিনি।একপর্যায়ে শার্টের পকেটে থাকা নগদ ২০০ টাকা ও প্রায় ১ হাজার ৮৫০ টাকা মূল্যের একটি হেডফোন নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

 

 

 

 

এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ভবিষ্যতে খুন-জখমের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে। পরে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।ভুক্তভোগী সাংবাদিক মো. নবী নেওয়াজ অভিযোগটি নিজে বাদী হয়ে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন নাহিরুল ইসলাম জানান, একটি লিখিত পাওয়া পেয়েছি। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।