ঢাকাThursday , 22 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক মোতালিব ও আলিফের উপর হামলার প্রতিবাদের মানববন্ধন

rising sylhet
rising sylhet
October 22, 2026 9:19 pm
Link Copied!

ads

সুনামগঞ্জের দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূঁইয়া ও  নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে শাল্লা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে পুরাতন শহীদ মিনার প্রাঙ্গনে এ প্রতিবাদ ও মানববন্ধন করা হয়।

 

 

 

 

প্রতিবাদ সভা শাল্লা উপজেলা প্রেসক্লাবের সদস্য শান্ত তালুকদারের সঞ্চালনায় ও সভাপতি দিলুয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন, সদস্য বিপ্লব চন্দ্র রায়, তাপস দাশ প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন- শাল্লা উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যসহ এলাকার সচেতন ব্যক্তিবর্গ।এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির চতুর্থ স্তম্ভ। গনতান্ত্রিক দেশে সব সময়ই বলা হয় সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে, কিন্তু কাজ করতে গিয়ে অনেক সময় প্রতিবন্ধকতার শিকার হতে হয়।

 

 

 

 

অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে নিউজ করলে বিভিন্ন সময় হামলা মামলা মাধ্যমে নির্যাতিত হতে হয়। এর প্রমান নেত্রকোনার সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা ও দোয়ারবাজারের সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার উপর অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা। শুধু তাই নয়, বিভিন্ন সময় সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালনে করতে হামলার শিকার হয়েছে এমনকি শাল্লায় অন্যায়ভাবে সাংবাদিকের উপর হামলা মামলার ঘটনাও হয়েছে। এছাড়াও কিছু দিন আগে এক ব্যক্তি সাংবাদিকদের কুত্তার মতো পিটানোর হুমকিও দিয়েছে। আসলে এগুলোর সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃত সাংবাদিকরা দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে থাকে।

ads

 

 

 

 

তাই আমরা বর্তমান সরকারে নিকট বিনীত অনুরোধ করছি সাংবাদিকদের হত্যা ও নির্যাতনকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক।পাশাপাশি স্বাধীনভাবে কাজ করতে প্রকৃত সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থার জোর দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।