রাইজিংসিলেট- দেশে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও ব্যাংকিং লেনদেনে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা ঘটেনি।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নিরাপত্তার স্বার্থে যেসব ব্যাংক তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে, সেগুলো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আবার চালু করা হবে।
এর আগে সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর রোববার সকাল ৮টায় ওয়েবসাইটটি পুনরায় চালু করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী, ওয়েবসাইট বন্ধ থাকলেও ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা স্বাভাবিক ছিল। ফলে এ সময়ে গ্রাহকদের আর্থিক লেনদেনে কোনো সমস্যার সৃষ্টি হয়নি।
দর্শনার্থীদের ভিড়ে মুখর সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা
আরিফ হোসেন খান বলেন, সম্ভাব্য সাইবার ঝুঁকি এড়াতে ওয়েবসাইটের নিরাপত্তা পরীক্ষা করা হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনার পর ওয়েবসাইটটি সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার খবর আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের অনলাইন অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
সিলেটে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণের অ ভি যো গে যুবক গ্রে প্তা র
ডিজিটাল সেবার ওপর নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তার গুরুত্বও বাড়ছে। এ পরিস্থিতিতে অনলাইন সেবা সুরক্ষিত রাখতে নিয়মিত নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।