ঢাকাFriday , 31 October 2025
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা খাদে পড়ে বাস, আ হত অন্তত ১৬ যাত্রী

rising sylhet
rising sylhet
October 31, 2025 6:42 pm
Link Copied!

ads

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উত্তর গাজীনগর গ্রামের নূর হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা থেকে দিরাইগামী সাকিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

ads

আহতদের মধ্যে রয়েছেন— দিরাই উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল বাছির, সেবেনা বেগম, রুমান, সাঞ্জুর আলী (একই পরিবারের সদস্য), এবং দিরাই মাদানি মহল্লার ফুলতেরা বেগম ও তার স্বামী আব্দুল মতলিব। বাকি আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।