ঢাকাThursday , 19 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ বিড়িসহ ৫ জনকে গ্রে ফ তার করেছে এসআরবি-৯

rising sylhet
rising sylhet
November 19, 2026 4:53 pm
Link Copied!

ads

বিশ্বম্ভরপুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিড়িসহ ৫ জনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। বুধবার (১৮ নভেম্বর) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানাধীন পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- মো. তাজুল ইসলাম (৩৫) মো. সিদ্দিক মিয়া (৬০), মো. রফিকুল (৩৮), আমির হোসেন (২৭) ও সারোয়ার আহমেদ (২০)।

 

 

 

 

এসআরবি জানায়, বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন বাদাঘাট দক্ষিণ ইউপির জামালপুর এলাকায় পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় এসআরবির অভিযান টের পেয়ে মো. তাজুল ইসলাম ও মো. সিদ্দিক মিয়া একটি মোটরসাইকেলের সিটের ওপর একটি কাপড়ের বস্তা রেখে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে তাদের তল্লাশীকরে একটি কাপড়ের বস্তার মধ্যে থাকা ১৬৮০ প্যাকেটের ভেতর থেকে ৪২ হাজার ভারতীয় অবৈধ বিড়ি ও একটি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

 

 

 

 

 

একই দিক সকাল সাড়ে ১১টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের পুরানগাঁও এলাকার পাকা রাস্তার ওপর আরেকটি অভিযান পরিচালনা করে এসআরবি। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে মো. রফিকুল, আমির হোসেন ও সারোয়ার আহমেদ মোটরসাইকেলের সিটের ওপর কাপড়ের বস্তা রেখে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে দুটি কাপড়ের বস্তার মধ্যে থাকা ৩ হাজার ৩৫৮ প্যাকেটের ভেতর থেকে ৮৩ হাজার ৯৫০টি ভারতীয় অবৈধ বিড়ি ও ৩টি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ads

 

 

 

 

 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবির-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।