ঢাকাWednesday , 18 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে বসতবাড়িতে রাইস মিল স্থাপন করে পরিবেশদূষণের অ ভি যো গ

rising sylhet
rising sylhet
November 18, 2026 9:34 pm
Link Copied!

ads

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতক উপজেলায় বসতবাড়ির অভ্যন্তরে ‘হযরত শাহজালাল (র.) অটো রাইস চারকল অ্যান্ড মসলা মিল’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন করে পরিবেশদূষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা শামীম আহমদ।

বুধবার (১৮ নভেম্বর) দাখিল করা অভিযোগে কালারুকা ইউনিয়নের বরবাপুর প্রকাশ দিগলবন্দ গ্রামের বাসিন্দা শামীম আহমদ একই গ্রামের মৃত কাপ্তান মিয়ার ছেলে মামুনুর রশিদ ও আমিনুর রশিদকে বিবাদী করেছেন।

অভিযোগে বলা হয়, বিবাদীরা বসতবাড়ির অভ্যন্তরে রাইস মিল ও চারকল মিল পরিচালনা করছেন। এসব প্রতিষ্ঠান থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগকারীর দাবি।

শামীম আহমদের অভিযোগ, মিল থেকে নির্গত ধোঁয়ার কারণে তাঁর পরিবারের সদস্যরা শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এতে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে প্রতিষ্ঠানটি অপসারণের দাবি করা হলেও মিলের কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে বলেও অভিযোগ করেছেন শামীম আহমদ। তিনি বিষয়টি সরেজমিন তদন্ত করে পরিবেশদূষণের অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওর হস্তক্ষেপ কামনা করেছেন।

ads

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “অভিযোগটি এখনো আমার কাছে আসেনি। অফিসে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন,এখানে বসতবাড়ি করার আগেই আমাদের রাইস মিল হয়েছে।

তবে পরিবেশদূষণের অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।