ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আদালতের সংবাদ পরিবেশনে সতর্কতা- প্রধান বিচারপতি

rising sylhet
rising sylhet
অক্টোবর ৮, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচারকগণ সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে কোনো বক্তব্য প্রদান করতে পারেন না। তাই সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে, আদালত বা বিচারক সম্পর্কিত কোনো সংবাদ পরিবেশনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন।

রোববার (৮ অক্টোবর) আপিল বিভাগের এজলাস কক্ষে সংবর্ধনার জবাবে এসব কথা বলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। প্রধান বিচারপতি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদপত্র দেশের সমাজ ব্যবস্থার প্রতিবিম্ব। আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অনস্বীকার্য। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যেসব সাংবাদিকরা এই অঙ্গনে কাজ করেন, তাদের বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের মাধ্যমে দেশের সাধারণ নাগরিকগণ বিচারাঙ্গন সম্বন্ধে ধারণা পেয়ে থাকেন। যেহেতু বিচারকরা সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে কোনো বক্তব্য প্রদান করতে পারেন না, তাই সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে আদালত বা বিচারক সম্পর্কিত কোনো সংবাদ পরিবেশনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন।

তিনি আরও বলেন, প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা বা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের কাছ থেকে বিষয় সম্পর্কে সম্যক ধারণা নিয়ে সংবাদ পরিবেশন করবেন।

এ সময় সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের জন্য নতুন কার্যালয় বরাদ্ধের আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনাদের বসার জন্য আমার পূর্বসূরি একজন প্রধান বিচারপতি বার ভবনে একটি কক্ষ বরাদ্ধ দিয়েছেন। সেখানে স্থানের কিছুটা অপ্রতুলতা আছে বলে শুনেছি। আপনাদের জন্য আরও একটু বেশি জায়গার ব্যবস্থা করা যায় কিনা সেটি আমি সক্রিয় বিবেচনায় রাখব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।