রাইজিংসিলেট- একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না খাবার রাখায় জরিমানা,বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে পৌর বাজারের এসকল দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুল রহমান।
মাদারীপুরের শিবচরে একই ফ্রিজে মাংস ও রান্না করা খাবার রাখায় ৪টি মিষ্টির দোকান ও ১ টি খাবার হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রিসহ নানা অভিযোগের ভিত্তিতে পৌরবাজারের ৫টি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। একই ফ্রিজে মাংস ও রান্না করা খাবার রাখায় রুদ্র রেস্টুরেন্টকে ৫ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার উৎপাদন করায় অধিকারী মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার, ঘোষ মিষ্টান্নকে ২ হাজার, গোবিন্দ ঘোষকে ২ হাজার এবং ইসলাম সুইটমিটকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুল রহমান বলেন, পৌর বাজারের মিষ্টি ও খাবার হোটেলে অভিযান চালানো হয়েছে। অনিয়ম পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান চলবে।