ঢাকাMonday , 21 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বড় ধাক্কা খেল আর্জেন্টিনা

rising sylhet
rising sylhet
September 21, 2026 4:18 pm
Link Copied!

ads

বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ক্লাব ফুটবলে শেষ ম্যাচে চোট পেয়েছেন রিভার প্লেটের আক্রমণাত্মক মিডফিল্ডার থিয়াগো আলমাদা। চোটের কারণে আসন্ন তিন প্রীতি ম্যাচে তাকে পাওয়া যাবে না বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

 

 

 

 

রোববার (২০ সেপ্টেম্বর) আর্জেন্টিনার ঘরোয়া লিগে হুরাকানের বিপক্ষে রিভার প্লেটের ২-১ গোলে হারের ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন আলমাদা। তবে ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই চোট পান তিনি। সতীর্থকে পাস দেওয়ার সময় ব্যথা অনুভব করেন এই মিডফিল্ডার। এরপর ডাগআউটের দিকে ইশারা করে বদলি হওয়ার অনুরোধ জানান।

ads

 

 

 

 

কিছুক্ষণ মাঠে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর চালিয়ে যেতে পারেননি আলমাদা। বাধ্য হয়ে মাঠ ছাড়েন তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আট ম্যাচের পাঁচটিতে খেলা এই ফুটবলারকে হারানো তাই ক্লাবের পাশাপাশি জাতীয় দলের জন্যও বড় ধাক্কা।আন্তর্জাতিক বিরতির তিন প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে ছিলেন আলমাদা। তার চোটের পর এখন বিকল্প খেলোয়াড় দলে নেওয়ার কথা ভাবতে হবে কোচ লিওনেল স্কালোনিকে।

 

 

 

 

 

আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার আন্তর্জাতিক বিরতি। এরপর ৩ অক্টোবর বুর্কিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে তারা।বেনিনের বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ। মেসির বিদায়ী ম্যাচের আগে তাই আলমাদার চোট স্কালোনির পরিকল্পনায় নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।