ঢাকাFriday , 8 May 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

একটি নিয়মিত সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত

rising sylhet
rising sylhet
May 8, 2026 2:42 pm
Link Copied!

ads

পবিত্র ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই ছুটির বিষয়টি সমন্বয় করতে গিয়ে আগের একটি নিয়মিত সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ক্যালেন্ডার অনুযায়ী সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও আগামী ২৩ মে (শনিবার) দেশের সব সরকারি অফিস খোলা থাকবে। অর্থাৎ ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার নিয়মিত অফিস করতে হবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের। মূলত এই এক কার্যদিবসের বিনিময়েই ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের দীর্ঘ ঈদের ছুটি উপভোগ করতে পারবেন তারা।

ads

 

 

বৈঠক শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ছুটির ফলে সরকারি কর্মচারীরা পরিবার-পরিজনের সঙ্গে উৎসব পালনের জন্য পর্যাপ্ত সময় পাবেন। ১ জুন থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে শুরু হবে দাপ্তরিক কার্যক্রম। উৎসবের আনন্দ এবং যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়ে সরকার কাজের দিনগুলোর এই সমন্বয় করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।