ঢাকাTuesday , 24 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এতো দেরি কেন-বাণিজ্যমন্ত্রী

rising sylhet
rising sylhet
November 24, 2026 4:35 pm
Link Copied!

ads

বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনা দেশে ফিরতেই পারেন। এজন্য ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, আরও তাড়াতাড়ি আসলে সমস্যা কী? দেশে ফেরার পর তাকে তার আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে।মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত একটি সেমিনারে অংশ নেওয়া শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

 

 

 

১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষনা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এতো দেরি কেন, আগে আসলে সমস্যা কী? উনি তো এ দেশেই ছিলেন। দেশ ছেড়ে গেলেন কেন- এই প্রশ্নটা তাকে করার দরকার। দেশের মানুষের রোষানলে পড়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল।এ প্রসঙ্গে মন্ত্রী খন্দকার মুক্তাদির আরও বলেন, ‘১৫-১৬ বছর বাংলাদেশের কোথাও দু-চারশ-পাঁচশ লোক জড়ো হলেই শেখ হাসিনা ও তার দলের নেতারা আতঙ্কিত হয়ে পড়তেন।

 

 

 

 

 

পুলিশ দিয়ে ছত্রভঙ্গ করে দিতেন। উনি (শেখ হাসিনা) ১৬ ডিসেম্বর বা যেদিনই আসেন- তাড়াতাড়ি চলে আসেন। উনি তো এ দেশেরই নাগরিক। এ দেশের নাগরিক হিসেবে তার আইনগত যে প্রাপ্তি বাকি আছে সেটা তাকে ভোগ করতে হবে। আমরা চাই তিনি তাড়াতাড়ি চলে আসেন।বন্ধ কলকারখানা চালু প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘সরকারি মালিকানাধীন যেসব শিল্প কলকারখানা বন্ধ আছে, সেগুলোর বেশিরভাগই জীবনকাল পাড়ি দিয়েছে। ৬০-৭০ বছরের পুরনো। আমরা এগুলোর তালিকা ও কর্মপন্থা তৈরি করেছি। আগামী বছরের শুরু থেকে টেন্ডার শুরু করব। ৫০ এর অধিক সরকারি শিল্প কারখানা আছে।

ads

 

 

 

এগুলোতে ব্যক্তিখাতে বিনিয়োগ আহ্বান করা হবে। এতে কর্মসংস্থান তৈরি হবে, দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে। বড় শিল্প কারখানা করার জন্য যে জ্বালানী চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ স্বাপেক্ষে নতুন কারখানাও হবে, বিনিয়োগও হবে। অনেকেই বিনিয়োগে আগ্রহী হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।