রাইজিংসিলেট- বাংলাদেশ সেনাবাহিনীর টেকনিক্যাল শাখায় সৈনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘ট্রেড-১’ পদে আগ্রহী পুরুষ প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদ: সৈনিক-শাখা: টেকনিক্যাল শাখা, ট্রেড-১
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। মাদরাসা, কারিগরি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ মাসের ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।
শারীরিক যোগ্যতা: সাধারণ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি এবং ওজন ৪৯ কেজি হতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অন্যান্য নির্দিষ্ট সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি ও ওজন ৪৯ কেজি থাকতে হবে।
বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ করা হবে না।
অন্যান্য শর্ত: চাকরিটি স্থায়ী এবং প্রার্থীকে অবিবাহিত হতে হবে। কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থান। বেতন ও অন্যান্য সুবিধা সশস্ত্র বাহিনীর প্রচলিত বেতনক্রম অনুযায়ী দেওয়া হবে। সামরিক হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সুবিধাও রয়েছে।
আবেদন ফি: পরীক্ষার ফি ২০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা—সব মিলিয়ে মোট ৩০০ টাকা জমা দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া: প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা ও শারীরিক পরীক্ষার পর লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয় থাকবে। এরপর সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন যেভাবে: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস অথবা অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করতে হবে। আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদন করার ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট না করলে পরে তা প্রিন্ট করার সুযোগ নাও থাকতে পারে।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬। মধ্যরাতের সিলেট-জাফলং মহাসড়ক: চেকপোস্টে শুধুই হাত মেলানো, সবজির আড়ালে বাড়ছে চোরাচালান শঙ্কা
বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনা জানতে বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।