দুর্দান্ত ছন্দে ছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনিয়া। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন এই তারকা ফুটবলার।
যার ফলে আসন্ন ভারত ম্যাচের স্কোয়াড থেকে তাকে বাদ দিয়েছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, পরীক্ষায় তার পেশিতে সামান্য মাত্রার ‘মাসল ওডিমা’ধরা পড়েছে। সতর্কতা হিসেবে রাফিনহাকে জাতীয় দল থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে।ফলে ভারত ম্যাচে রাফিনিয়ার মতো একজন অভিজ্ঞ ফুটবলারের অভাব ভালোভাবেই টের পাবে ব্রাজিল।
তাই রাফিনিয়ার জায়গায় শুরুর একাদশে জায়গা পেতে পারেন এন্ড্রিক।এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ের দিনে ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে গোল করেছিলেন রাফিনিয়া। তবে বিরতির পর আর মাঠে নামেননি তিনি। তার জায়গায় নামানো হয় এন্ড্রিককে। ম্যাচের পর পরীক্ষায় রাফিনিয়ার ডান উরুর পেশিতে ফোলা ধরা পড়ে।তার জায়গায় নতুন করে কাউকে দলে ডাকছেন না কোচ কার্লো আনচেলত্তি।
রাফিনিয়াকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ব্রাজিলের মেডিকেল টিম। ক্লাব বার্সেলোনার সঙ্গে আলোচনার পর তাকে স্পেনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চোটের কারণে গত মৌসুমেও দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন রাফিনিয়া। ডান উরুর চারটি পৃথক চোটে মোট ১৫০ দিনের বেশি মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। বিশ্বকাপে হাইতির বিপক্ষেও চোটের কারণে একটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।